আলহামদুলিল্লাহ। 
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পুনরায় মতলবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কেএফটি কলেজিয়েট স্কুলের পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থীরা। 
এবছর বিজ্ঞান বিভাগে ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন এ+, ৩২ জন এ এবং ২ জন এ-অর্জন করেছে। ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন এ, ২ জন এ-, ৬ জন বি, ৩ জন সি এবং ১ জন এফ গ্রেড পেয়েছে। সব মিলিয়ে কৃতকার্যের হার ৯৮.৬৫%।
এই অভূতপূর্ব সাফল্যের জন্য কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস এবং অধ্যক্ষ জাকির হোসেন কামাল সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক - কর্মচারী ও মতলবের শিক্ষানুরাগী জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উভয়েই আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সবরকম পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।