কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে চাঁদপুর জেলায় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবর্ণ  সুযোগ পেয়েছে। বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী (জুনিয়র গ্রুপ) চ্যাম্পিয়ন গ্রুপের সদস্যরা হলো দলনেতা প্রিয়ন্ত এবং সহযোগিতায় স্পর্শ, সাজিদুল ইসলাম, সাফা ও সানিয়া—দশম শ্রেণি। বিজয়ীরা আগামীতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য জাতীয় বিজ্ঞান সপ্তাহ-২০২৬ এর প্রতিযোগিতায় চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ্। কোমলমতি শিক্ষার্থীরা মতলবের সকল শিক্ষানুরাগী এবং সচেতন মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছে।