জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসবে কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের বিতার্কিকরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
স্কুল পর্যায়ে ১৬টি দলের মধ্যে কেএফটির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৪৮ জন বিতার্কিকের মধ্য থেকে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে কেএফটি Leaders of Justice দলের সুফিয়া মুকুল রোজা। ডিবেটার অব দ্য ফাইনাল হয়েছে চ্যাম্পিয়ন দল কেএফটি Voice of Democracy-এর মোহিনী মাহি।
কলেজ পর্যায়ে ৮টি দলের অংশগ্রহণে কেএফটির Mother of Dragons দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। ২৪ জন বিতার্কিকের মধ্য থেকে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে একই দলের সুমাইয়া আক্তার।
ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেএফটির July for Justice দল। রানার-আপ হয়েছে কেএফটির Avengers দল। যৌথভাবে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে রানার-আপ দলের তাহমিদ ও রেদোয়ান। ডিবেটার অব দ্য ফাইনাল হয়েছে চ্যাম্পিয়ন দলের বিসমি।
আজ সকাল ১০:৩০টায় কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের মডারেটর জনাব মেহেদী হাসান-এর নেতৃত্বে বিতার্কিকরা ট্রফিগুলো আনুষ্ঠানিকভাবে স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
এ সময় উপস্থিত ছিলেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জনাব বেলায়েত হোসেন (জুলহাস), অধ্যক্ষ জনাব জাকির হোসেন কামাল, বালক শাখার সমন্বয়ক রিয়াজ ইসলাম, বালক শাখার বিতর্ক সমন্বয়ক রিজবানুল হক এবং বালিকা শাখার ভারপ্রাপ্ত বিতর্ক সমন্বয়ক আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে ডিবেট ক্লাবের মডারেটর মেহেদী হাসান প্রতিষ্ঠাতা জনাব বেলায়েত হোসেন (জুলহাস)-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। দুই শাখার বিতর্ক সমন্বয়কগণ সম্মানিত প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মহোদয়ের হাতে বিতর্ক উৎসবের স্মারক টি-শার্ট তুলে দেন। এছাড়াও ডিবেট ক্লাবের পক্ষ থেকে কেএফটি ট্রাস্টের লোগো-সংবলিত একটি সম্মাননা স্মারক কর্তৃপক্ষের নিকট প্রদান করা হয়।
এ সময় প্রতিষ্ঠাতা জনাব বেলায়েত হোসেন (জুলহাস) এবং অধ্যক্ষ জনাব জাকির হোসেন কামাল বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় রাখার আহ্বান জানান এবং নবীন বিতার্কিকদের উদ্দেশে বলেন, কেএফটি সবসময় সম্ভাবনাময় শিক্ষার্থীদের বিকাশে প্রয়োজনীয় সুযোগ ও সহায়তা প্রদান করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন, মতলব দক্ষিণ-এর সহযোগিতায় আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব গত শুক্রবার ও শনিবার কেএফটি কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের আয়োজিত এ উৎসবে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ৮৪ জন বিতার্কিক, জাতীয় পর্যায়ের ২৫ জন বিচারক এবং কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ২৫ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাব ভবিষ্যতেও যুক্তিবোধ, নেতৃত্ব এবং সৃজনশীল চিন্তার বিকাশে শিক্ষার্থীদের জন্য আরও বৃহত্তর পরিসরে কাজ করে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করা