কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর দাবায় বিভাগীয় চ্যাম্পিয়ন, জাতীয় পর্যায়ে উত্তরণ
নিজস্ব প্রতিবেদক:
"নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬" উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দুই প্রতিযোগী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় বালক বিভাগে তামজিদ ইকরাম এবং বালিকা বিভাগে উম্মে আজিজা আলিহা নিজ নিজ বিভাগে চ্যাম্পিয়ন হয়ে মতলব দক্ষিণ উপজেলার জন্য অনন্য সাফল্য বয়ে এনেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, তারা দুজনই কেএফটি কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী।
মতলব দক্ষিণ উপজেলার প্রতিনিধিত্ব করে জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
এ অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস এবং অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বিজয়ী দুই শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাদের পৃষ্ঠপোষক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং কোচ আবদুল হান্নান অপু-কেও আন্তরিক অভিনন্দন জানান।
শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও তারা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে মতলব দক্ষিণ, চাঁদপুর এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।