বিশ্ব দরবারে বাংলাদেশের  প্রতিনিধিত্ব করে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত International Invention and Innovation Competition এবং Innovation World Cup-এ প্লাটিনাম অ্যাওয়ার্ড ও বিশেষ ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণি (ইংরেজি ভার্সন)-এর শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্ত। আলহামদুলিল্লাহ, এই অসাধারণ অর্জন মতলব তথা সমগ্র চাঁদপুর জেলার জন্য এক গর্বের বিষয়। এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজ কেএফটি কলেজিয়েট স্কুলে প্রিয়ন্তকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। বয়েজ ও গার্লস উইং এর কো-অর্ডিনেটরগণ তাকে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। এ সময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে অভিনন্দন জানায়। শিক্ষকবৃন্দও তার এই অভাবনীয় সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। কেএফটির প্রতিষ্ঠাতা জনাব বেলায়েত হোসেন জুলহাস এবং কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল মেধাবী শিক্ষার্থী প্রিয়ন্তকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তার উদ্ভাবনী ও গবেষণামূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা বিশ্বাস করি, প্রিয়ন্তের এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে প্রাণিত করবে। কেএফটি পরিবারের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।