লক্ষ্য করা যাচ্ছে যে, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী শ্রেণিকার্যক্রম থেকে বিরত থাকছে। এতে প্রকৃত শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে যা শাস্তিযোগ্য অপরাধ। এখন থেকে বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে নিম্নরুপ ব্যাবস্থা গৃহীত হবে:
১। প্রথম দিন বিনা অনুমতিতে অনুপস্থিতির জন্য ২০০(দুইশত) টাকা জরিমানা।
২। দ্বিতীয় দিন বিনা অনুমতিতে অনুপস্থিতির জন্য ৫০০(পাঁচশত) টাকা জরিমানা।
৩। তৃতীয় দিন বিনা অনুমতিতে অনুপস্থিতির জন্য ১০০০(এক হাজার) টাকা জরিমানা।
৪। চতুর্থ দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিনা বাক্যে টি.সি প্রদান করা হবে।
শ্রেণিশিক্ষকগণ অনুপস্থিতির তালিকা প্রতিদিন (বালিকা শাখা সকাল ১২.০০ টা এবং বালক শাখা দুপুর ০১.০০ টা এর মধ্যে) হিসাব শাখায় জমা দিবে। সেই মোতাবেক বেতনের সাথে জরিমানা যুক্ত হবে।