এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার জ্বালানী তেলের
মূল্য বৃদ্ধি করায় প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধির কারণে আগামী ০১/১০/২০২৬ খ্রি. তারিখ থেকে বাস ভাড়া ২০%
হারে বৃদ্ধি করা হলো।
অতএব, আগামী ০১/১০/২০২৬ খ্রি. তারিখ থেকে নির্ধারিত বর্ধিত হারে বাসের ভাড়া পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে
অনুরোধ করা হলো।