জনাব/বেগম,
কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের মানোন্নয়ন কল্পে "নীতি-কৌশল ও সাধনোপায়” গ্রন্থে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া আছে।
প্রতিটি ক্লাস গ্রহণের পূর্বে প্রত্যেক প্রভাষক/প্রদর্শক ঐ অধ্যায়ের উপর শতভাগ ধারণা গ্রহণের লক্ষ্যে নিজে লেসন প্ল্যান, লেকচার
সীট ও ডিজিটাল কন্টেন্ট প্রস্তুতপূর্বক নির্ধারিত পদ্ধতিতে শ্রেণিকক্ষে পাঠদান করানোর নির্দেশনা রয়েছে।
উক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক অনেকেই নিজেদের পড়ানোর মান বৃদ্ধি করতে পারলেও কেউ কেউ বর্ণিত পদ্ধতি অনুসরণ না করে
গতানুগতিক ধারায় শ্রেণিকক্ষে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
উক্ত কারণে কেএফটি কলেজিয়েট স্কুল কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হচ্ছে এবং প্রভাষকগণও নিজেদের মানোন্নয়নে সফল
হতে পারছেন না।
এমতাবস্থায়, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সকলকে "নীতি-কৌশল ও সাধনোপায়" পুস্তিকায় বর্ণিত নির্দেশনা শতভাগ
মান্য করে আত্নউন্নয়নের জন্য শেষ সুযোগ দেয়া হলো।
অন্যথায় আপনার/আপনাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা (চাকুরিচ্যুতি সহ) গ্রহণ করা হবে।
যদি কেউ কেএফটি কলেজিয়েট স্কুলের নিয়মনীতি অনুসরণে অপারগ বা অনাগ্রহী হন বা এগুলো অনুসরণ করাকে তার পক্ষে
বেদনাদায়ক কিংবা কষ্টকর মনে হয় তবে তিনি স্ব-উদ্যোগে কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারেন।